বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফারহানা নওশীন তিতলী , ইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪২৯ ০০০ বার

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২০ পালিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

সকাল সাড়ে দশটায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ এবং শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কর্তৃপক্ষ।

পতাকা উত্তোলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, ইবি রিপোর্টার্স ইউনিটি, শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, কর্মকর্তা সমিতি, অফিসার্স এসোসিয়েশন, সাধারণ কর্মচারি সমিতিসহ বিভিন্ন পেশাজীবি, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রবিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..