রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য 

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩০৮ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘বিল্ডিং এ রেসপনসিবল এআই ফিউচার থ্রু ইথিক্যাল ইনফরমেশন প্যাকটিসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০২ নভেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

 

 

সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, রিসার্চ ইথিক্স এবং এআই ইথিক্স এই বিষয়গুলো সতর্কতার সঙ্গে দেখতে হবে। উচিত-অনুচিত এমনকি আপনি সঠিক বলছেন নাকি ভুল বলছেন সবই এআই ইথিক্স এর আওতাভুক্ত। নোবিপ্রবি সর্বাত্নক চেষ্টা করছে এআই এবং অটোমেশনের সমন্বয়ে ডেটা সয়েন্সসহ আরো কিছু কোর্স চালু করার।এসময় শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আমি অনুরোধ করবো র‌্যাঙ্কিং এর অগ্রযাত্রায় আমরা যেনো পিছপা না হই। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যেনো প্রথম ৫০০ এর মধ্যে আসতে পারি সেক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আজকের প্রশিক্ষণের বিষয়গুলো শিখে তা কাজে লাগাবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।

 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।

 

 

সেমিনারে কি-নোট স্পিকার অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এআই বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি তার প্রেজেন্টেশনে ইথিক্স এর দৃষ্টিকোণ থেকে এআই এর ব্যবহার এবং রিসার্চের ক্ষেত্রে প্ল্যাগিয়ারিজম বিষয়ে সম্যক ধারণা দেন। তিনি এআই এর ক্ষেত্রে ইনফরমেশন লিটারেসির গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..