বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

একজন মতি ভাই

ফিচার ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪৩ ০০০ বার

একজন মতি ভাই

জামান শিশু পার্কের সামনে ছোট একটি ভ্যান গাড়িতে বসে খুব মন দিয়ে টুকটুক করে কাঁচা মরিচ, পেয়াজ, শসা, গাজর কুঁচি কুঁচি করে চলেছেন সবার প্রিয় মতি ভাই। কখনও দেখা যায় সেগুলো ছোট্ট একটি মগের মধ্যে নিয়ে মুড়ি মিশিয়ে হাতের সাথে ঠকঠক করে ঝাকুনি দিয়ে বলে উঠছেন ঝাল মুড়ি! আর ক্রেতাগন কাঁচা মরিচের ঝাল দিয়ে পরিবেশন করা ঝালমুড়ি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন।

আবার কখনোবা কাঠফাটা রোদে ভ্যানগাড়ির ওপর বসে বিক্রি করছেন ঠান্ডা শরবত। আর সেগুলোর স্বাদে গলা ভিজিয়ে নিতে ভীড় জমাচ্ছেন সে পথে হেঁটে যাওয়া তৃঞ্চার্ত লোকজন।

বলছিলাম টাঙ্গাইলের ভূঞাপুর শহরে এক ঝালমুড়ি বিক্রেতার কথা, যার নাম মতি। সবাই ভালোবেসে ডাকেন মতি ভাই নামে। তিনি এক যুগের বেশি সময় ধরে এই রাস্তার পাশে বসে এই ব্যবসা করে যাচ্ছেন।

মতি ভাইয়ের ক্রেতা হচ্ছেন মূলত ছাত্র-ছাত্রীরা। কেননা পাশেই রয়েছে ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ইবরাহীম খাঁ সঃ কলেজ, দক্ষিণ পাশে ভূঞাপুর ফাজিল মাদ্রাসা সহ কয়েকটি কিন্ডার গার্ডেন। যেখানে পড়তে আসা শতশত শিক্ষার্থীদের প্রিয়মুখ তিনি।

মতি ভাই সকল শ্রেনীর লোকের মন জয় করে নিয়েছেন খুব সহজেই। মুখে এক চিলতে হাসি যেন লেগেই থাকে। দেখা হলেই হাসি দিয়ে, ‘ভাই কি খবর তোমাকে এখন কম দেখি ঘটনা কি!’ বলে সেই এক যুগের সম্পর্কটা আরো গভীর করে নেন খুব সহজেই।

মতি ভাই ব্যক্তি জীবনে একজন ভদ্র মানুষ, যা তাকে না দেখলে বোঝা যায় না। একজন মানুষ যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ভদ্রলোক হতে পারেন সেটার উজ্জল দৃষ্টান্ত এই মতি ভাই। এ সম্পর্কে মতি ভাইয়ের এক প্রতিবেশী বলেন, ‘আসলে এই মতি এবং তার পরিবারের লোকজন খুবই ভদ্র। কি সুন্দর ব্যবহার!’

এ ব্যবসা সম্পর্কে মতি ভাইকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বহুদিনের ব্যবসা, এখনো তোমাদের ভালোবাসা আমায় অনুপ্রেরণা যোগায়। তবে স্কুল কলেজ খোলা হলে ভালো ব্যবসা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর ভ্যান গাড়িও চালিয়েছি। তবে এখন ব্যবসা একটু ভালো। দোয়া কইরো এবং মাঝে মাঝে এখানে এসো।’

এভাবে সহজ-সরল মতি ভাই আমাদের মাঝে বেঁচে থাকুক হাজার বছর। তার নিকট থেকে অনেক কিছু শেখার এবং বুঝার আছে। ভালো থাকুক সমাজের প্রত্যেকটি মতি ভাই।

 

লেখকঃ আব্দল্লাহ আল মামুন,

শিক্ষার্থী, গণ বিশ্ববিদ্যালয়

মেইলঃAbdullahalmamungbenglish27@gmail.com

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..