বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২১ সম্পন্ন

ওয়াই.এ. মিফতা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪৩৮ ০০০ বার

উৎসবমুখর পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা শিল্পকলা একাডেমির নির্মাণাধীন ভবন চত্বরে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

বেলা ১২টার দিকে ভোট কেন্দ্র পরিদর্শন ও ভোট প্রদান করতে আসেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২১ এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন আহামেদসহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও সকাল থেকে শান্তিপূর্নভাবে জেলা শিল্পকলা একাডেমির আজীবন ও সাধারণ সদস্যগণ তাদের ভোট প্রদান করেন।

ছয় জন প্রার্থীর মধ্যে শুধুমাত্র পাঁচ জন নির্বাহী সদস্য পদের জন্য এই নির্বাচনে ভোট গ্রহন অনুুষ্ঠিত হয়। মোট- ৭৭০ জন ভোটারের মধ্যে ৪৫৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ছামিউল আলম।

ভোট গ্রহন শেষে নির্রচনের ফলাফল ঘোষণা করেন কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে।

এসময় নির্বাচন উপ-কমিটির সদস্য ও রেভিনিউ ডেপুটি কালেক্টর সাদিয়া জেরিন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমানসহ জেলা পুলিশের সদস্য, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নকশী কাঁথা প্যানেলের অধ্যাপক নাসির উদ্দিন (বাইসাইকেল) প্রতিক নিয়ে পেয়েছেন ৩৭৬ ভোট, জাফর আহমদ (একতারা) প্রতিক নিয়ে পেয়েছেন ৩৭১ ভোট, মোঃ জামাল উদ্দীন খান (হাত পাখা) প্রতিক নিয়ে পেয়েছেন ৩৫৭ ভোট, মোঃ জিল্লুর রহিম (দোয়াত কলাম) প্রতিক নিয়ে পেয়েছেন ৩৩৭ ভোট এবং স্বাতন্ত্র প্রার্থী আলম আরা জুই (আম) প্রতিক নিয়ে ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে কোন প্রতিদ্বন্দী না থাকায় সহ-সভাপতি পদে আশরাফ উদ্দিন নজু, ও আবদুর রশীদ চৌধুরী, সাধারন সম্পাদক পদে আমিরুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে শহীদুর রহমান রবি ও রফিকুল ইসলাম শাহীন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..