রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১২ ০০০ বার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত “2nd GSTU National Science Fest-2025”-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাব অর্জন করেছে অনন্য ও গৌরবময় সাফল্য।

 

অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন নোবিপ্রবি সায়েন্স ক্লাবের ফিনান্সিয়াল সেক্রেটারি ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাহমিনা ইসলাম লিউনা। একই প্রতিযোগিতায় ১ম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন ক্লাবের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং অফিসার ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মমিনুল ইসলাম মমো।

 

এছাড়া, থ্রি মিনিটস রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ২য় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তামান্না আক্তার।

 

উল্লেখযোগ্যভাবে, নোবিপ্রবি সায়েন্স ক্লাব থেকে এ প্রতিযোগিতায় অংশ নেন মাত্র তিনজন শিক্ষার্থী, এবং তারা তিনজনই পুরস্কার অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল করেছেন।

 

নোবিপ্রবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক সাদমান রাকিন উচ্ছ্বসিতভাবে বলেন, “গোবিপ্রবি ন্যাশনাল সায়েন্স ফেস্টে আমাদের তিনজন প্রতিনিধি অংশ নিয়ে দুই ক্যাটাগরিতে তিনজনই পুরস্কার অর্জন করেছে—এটা আমাদের জন্য এক বিশাল অর্জন। এটি আমাদের প্রথম পদক্ষেপ, তবে শেষ নয়। এই সাফল্য শুধু নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয়ের গৌরব। ভবিষ্যতে আরও বড় মঞ্চে নোবিপ্রবির প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আমরা আশাবাদী।”

 

ক্লাবের সভাপতি সুবাহ তাসনিয়া বলেন, “NSTU Science Club সবসময়ই শিক্ষার্থীদের গবেষণামুখী ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করে আসছে। সম্প্রতি আমাদের দল GSTU National Fest-এ জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে। সভাপতি হিসেবে আমি এই অর্জনকে সদস্যদের মেধা, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার গর্বিত প্রতিফলন মনে করি, যা আমাদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল উদ্যোগে আরও অনুপ্রাণিত করবে।”

 

এই সাফল্যের মাধ্যমে নোবিপ্রবি সায়েন্স ক্লাব আবারও প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে নোবিপ্রবির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে উৎকর্ষের স্বাক্ষর রাখতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..