বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ সহোদর ভাইয়ের মৃত্যু; আশঙ্কাজনক ১

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৬৪ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ আগষ্ট) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানা পুলিশ।

এঘটনায় নিহতরা হলেন- বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪নং ওয়ার্ড এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৪৫) ও শহিদুল ইসলাম (২২)। এছাড়াও আহত ব্যক্তি নিহত ২জনের পিতা আনোয়ার হোসেন (৭০) বলে জানা গেছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা ৪নং ওয়ার্ড এলাকায় বুধবার (৯ আগষ্ট) রাত অনুমানিক ১০টার দিকে আনোয়ার হোসেন ও তার ২ ছেলে শাহাদাত হোসেন এবং শহিদুল ইসলাম তাদের নিজ বাড়িতে সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করতে গেলে সেখানেই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন এবং শহিদুল ইসলাম নামের ২ সহোদর ভাই মৃত্যুবরণ করেন। এঘটনায় তাদের পিতা আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..