বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চাঁদাবাজীর মামলায় ঈশ্বরদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারাগারে

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৪৯৩ ০০০ বার

পাবনার ঈশ্বরদী ইপিজেডের জাপানি প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ম্যানেজার মমিনুল ইসলামকে মারপিট ও চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা জজ আদালতের নির্দেশনায় তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, গত ৮ অক্টোবর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাব্বিরসহ শহরের শেরশাহ রোড কাঁঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন (২২), আলোবাগ মোড়ের মো. মিন্টুর ছেলে নাঈম হোসেন (২০) নাকানোর ম্যানেজার মমিনুলকে মারধর করেন ও তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
এ ঘটনায় মমিনুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলার জামিন নিতে ছাত্রলীগ নেতা সাব্বির সোমবার পাবনা আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোমধ্যে মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি জানান, পাবনা জেলা ছাত্রলীগের নির্দেশনা পেলে অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা জেলা ছাত্রলীগের আহ্বায়ক ফিরোজ আলী বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। কেন্দ্রের নির্দেশনা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..