রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান

সারাবেলা ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৪৩ ০০০ বার

সন্তানের জীবন বাঁচাতে নিজের জমি বিক্রি করেছেন এক মা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলাম ২০২৩ সালের এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান এবং প্যারালাইজড হয়ে পড়েন।

আরিফুলের অসুস্থতার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমান। তাঁর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেল ও জেডআরএফ দ্রুত চিকিৎসার দায়িত্ব নেয়।

আজ সোমবার (১১ আগস্ট) সকালে জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন হাসপাতালে গিয়ে আরিফুলের মায়ের হাতে তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তিন মাসের চিকিৎসা শেষে ছুটি-পরবর্তী ওষুধ, পুনর্বাসন ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. ফারুক আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. এম আর হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. মো. মোন্নাসির জামান রেমো, ডা. আদনান আহসান চৌধুরী, নাফিস বিন শামীম, নাজিউর নাঈম, শাহরিয়ার রহমান শাকিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো. মোরসালিন খন্দকার অনিক, মো. মারুফ হাসান ও মো. খায়রুল ইসলাম শাওন।

আরিফুলের মা বলেন, “আমার ছেলের চিকিৎসার জন্য জমি বিক্রি করতে হয়েছে। এখন বিএনপি ও ডাক্তাররা পাশে দাঁড়ানোয় নতুন করে বাঁচার আশা দেখছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..