বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

জাককানইবিতে গুচ্ছ পদ্ধতির বি-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৫০৯ ০০০ বার

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সুষ্ঠু ও নির্বিঘ্নে ২০২০-২১ শিক্ষাবর্ষের বি-ইউনিটের (মানবিক শাখা) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে জাককানইবিতে আসন পড়ে ৬ হাজার ৪শত ৯৭ জন পরীক্ষার্থীর। এরমধ্যে উপস্থিত ছিলেন ৬ হাজার ১ শত ৭৮ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩১৯ জন। উপস্থিতির হার ৯৫ শতাংশের বেশি।

জাককানইবির জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি থেকে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোট ১১৮টি কক্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য সকল ভবনের প্রবেশমুখে প্রক্টরিয়াল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সদস্যবৃন্দসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগণ দায়িত্বে ছিলেন। এ ছাড়া জাককানইবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতি, প্রেসক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সহায়তা করে। ভর্তি পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় ভিজিল্যান্স উপ কমিটির সদস্য ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, কলা অনুষদের ডীন প্রফেসর ড. আহমেদুল বারী, এআইএস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুশাররাত শবনম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, পরীক্ষা নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হালিম, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপাচার্য জাককানইবির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। একইসঙ্গে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ত্রিশালের উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশব্যাপী একযোগে মোট ২৮টি কেন্দ্রে জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা চলছে। পরীক্ষার ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। ইউনিট-সি (বাণিজ্য শাখা) এর ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর (দুপুর ১২টা-১টা) অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..