বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: পারভেজ হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৪১২ ০০০ বার

বুধবার বিকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান মনির জানান গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের সবুজ ফকিরের ছেলে মনির হোসেন ওরফে শুভ (২২), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেলসাড়া বানিয়াবস্তি গ্রামের প্রয়াত কফিল উদ্দীনের ছেলে শামসুল হক (৬০) ও ঠাকুরগাঁও সদরের হরিনারায়ণপুর গ্রামের প্রয়াত হবিবর রহমানের ছেলে সোহেল রানা (৩৫)।

পুলিশ সুপার মুহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি হানিফ পরিবহনের বাসে দুইজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঠাকুরগাঁওয়ে আসছে।

তিনি জানান, এই সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় গোয়েন্দা পুলিশ অবস্থান নেয়। সেখানে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের যাত্রী মনির হোসেন ওরফে শুভ ও শামসুল হকের শরীরে তল্লাশি চালানো হয়।শুভর শরীর থেকে দুই হাজার তিনশ ইয়াবা ও শামসুল হকের শরীর থেকে এক হাজার পাঁচশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার তিন হাজার ৮০০ ইয়াবা ট্যাবলের মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা এই ইয়াবা ট্যাবলেটর অর্থ যোগানদাতা হিসেবে সোহেল রানার নাম বলেন। পরে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদের সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, এই ঘটনায় বুধবার দুপুরে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন এবং আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিন ‘মাদক ব্যবসায়ীকে’ জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..