মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ডিআইইউ উপাচার্য ড.কে.এম মহসিন আর নেই

তানজিলা আক্তার লিজা, ডিআইইউ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৩ ০০০ বার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. কে এম মহসিন ইন্তেকাল করেছেন।

আজ ২২ ফেব্রুয়ারী (সোমবার) সকালে আনুমানিক ৮ টায় রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডিআইইউয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শাহ-আলম চৌধুরী তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

জানা যায়, তিনি দীর্ঘদিন করোনাক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকার পরে আজ মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন অধ্যাপক ড.মোঃ কে.এম মহসিন।
তিনি বাংলাদেশ ইতিহাস একাডেমির সভাপতির দায়িত্ব ও পালন করেছিলেন।

অধ্যাপক ড.কে এম মোহসীন ১৯৩৮ সালের ২৭ মে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৬ সালে তিনি লন্ডন থেকে পিএইচডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি, সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর সাতটি গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ রয়েছে।
তাঁর মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আজ এক বাণীতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, মহসিন স্যার ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন একজন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব,তিনি নিজে শিক্ষা গ্রহণ করেছেন এবং সমাজকে শিক্ষা দিয়েছেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অধ্যাপক ড. কে এম মোহসীন সাহেবের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বাদ যোহর উত্তরা ৭ নং সেক্টর জামে মসজিদ।
বাদ আসর ঢাকা বিশ্ববিদালয় কেন্দ্রীয় জামে মসজিদে এবং পরিবারের সকলের সম্মতিক্রমে উনাকে দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবি চত্বরে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..