বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪২৭ ০০০ বার

পাবনার আটঘরিয়া উপজেলায় ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় কলেজ মাঠ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আটঘরিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুজ্জামান সরকার, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মোঃ আতাউর রহমান রানা, আহ্বায়ক, বিএনপি, আটঘরিয়া উপজেলা শাখা ও সাবেক চেয়ারম্যান একদন্ত ইউনিয়ন পরিষদ,
জনাব মাওঃ মোঃ নকিবুল্লাহ, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটঘরিয়া উপজেলা শাখা।
মোঃ আকবর হোসেন আকু, সাধারণ সম্পাদক, বিএনপি, একদন্ত ইউনিয়ন শাখা।
জনাব মেহেরুন্নেসা শাহজাহান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, আটঘরিয়া।
জনাব মাওঃ মোঃ আব্দুল মালেক, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, একদন্ত ইউনিয়ন শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট মোঃ শাহজাহান আলী।
উক্ত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ ও আক্কাস আলী।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ নাহারুল ইসলাম বলেন, সন্তানকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে, সন্তানের মাঝে নৈতিক শিক্ষার বীজ বপন করতে হবে। সন্তান কাদের সাথে চলাফেরা করছে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে। শুধু শিক্ষকদের উপর দায় চাপিয়ে দিয়ে রাখলে চলবে না অভিভাবক হিসেবে নিজেদেরও সন্তানের দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে সবাই একটি বিষয়ে জোরালো আবেদন করে খাতা কলমে ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজ হলেও আজ থেকে তারা এডভোকেট শাজাহান আলী ডিগ্রী কলেজ বলা শুরু করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..