রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ ০০০ বার

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মুসলেহ শাফী নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

মুসলেহ শাফী নোবিপ্রবির ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সে সীতাকুণ্ড জেলার চৌধুরী পাড়ার কলেজ রোড এলাকার মো. মাইনুদ্দিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মুসলেহ শাফী সবার বড় ছিল।

 

 

জানা যায়, দুই মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন মুসলেহ শাফী। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে তার আতর ও বইয়ের দোকান ছিল। সবসময় সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। প্রত্যেক শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তিনি আতর ও বই বিক্রি করতেন। আজ সেই শুক্রবারেই তিনি এ দুনিয়ার মায়া ত্যাগ করেন।

 

 

নিহতের সহপাঠী ওয়াসিফ আসিফ বলেন, শাফী ছিলেন পরিশ্রমী, মেধাবী ও মিশুক শিক্ষার্থী। সে প্রায়ই অসুস্থ থাকতো। প্রথমে তার জন্ডিস রোগ ধরা পড়ে। তারপর ডেঙ্গুতে আক্রান্ত হয়। বাসায় বেড রেস্টে থাকা অবস্থায় অসুস্থতা  বেশি হলে হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর আইসিউ তে লাইফ সাপোর্ট এ থাকা অবস্থায় মৃত্যু হয়। তার মৃত্যু আমাদের সবাইকে গভীর শোকে ডুবিয়েছে।

 

 

শাহরিয়ার মাহমুদ নামের বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, আমার কাছে যতগুলা আতর আছে সবকয়টাই ক্যাম্পাসে শাফি থেকে কেনা! কি হাসিখুশী, চঞ্চল থাকতো ছেলেটা, দেখলেই এসে হাসিমুখে কথা বলতো। আজ ছেলেটা নেই। আল্লাহ তাকে জান্নাতের উচু মাকামে স্থান করে দিক (আমিন)।

 

 

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশিকুর রহমান খান বলেন, মুসলেহ একজন দায়িত্বশীল ও মেধাবী ছাত্র ছিল। তার  মৃত্যু আমাদের জন্য এক বড় শূন্যতা। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

 

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শাফীর মৃত্যু আমাদের জন্য এক ভীষণ দুঃসংবাদ। একজন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীর শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের পাশে আছে এবং এই কঠিন সময়ে তাদের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানাচ্ছে। আমরা প্রার্থনা করি, তার আত্মা শান্তি পায় এবং তার পরিবার এই দুঃখের সময় সাহস ও ধৈর্য ধরে এগিয়ে আসতে পারে।

 

 

শাফীর মুত্যুতে শোকের মাতম নোবিপ্রবিতে। বন্ধু-বান্ধব, সিনিয়র এবং জুনিয়র সবার মাঝেই যেন শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীরা আজ বাদ জুমা তার গায়েবানা জানাজা আদায় করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..