রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ ০০০ বার

সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার ড. জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা থাকলেও অনুমতি দেয়নি দেশের অন্তর্বর্তীকালীন সরকার। এরই প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ জোহর নোবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা ভারতবিরোধী স্লোগান দেন৷

প্রতিবাদের এক পর্যায়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সিমান্ত বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্কলার ড. জাকিত নায়েকের আগমনকে নিষিদ্ধ করেছে বর্তমান ইন্টেরিম সরকার। এটি আমাদের হৃদয়কে ব্যথিত করেছে। ২৪ এর গণ-অভ্যুত্থানের পর এ নিষিদ্ধ করা মানে এটা গণ-অভ্যুত্থানের সাথে প্রতারণা। ভারতের প্রেসক্রিপশনে ড. জাকির নায়েকের আগমনকে সরকার নিষিদ্ধ করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এপ্লাইড কেমিস্ট্রি এনফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ২০২১ সালে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছিলো। তখন বাংলাদেশের আপামর মুসলিম জনগন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলো। তখন ২১ জন ভাইকে শহীদ করা হয়েছিলো। এরপরও হাসিনা মোদিকে এনে স্বাধীনতার অর্ধশত বছর উদযাপন করে।

বন্দি প্রত্যর্পন আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেছেন,” যদি জাকির নায়েক বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ যাতে বন্দি প্রতর্পন চুক্তি অনুসারে যাতে তাকে ফেরত দেয়”। আমাদের কথা এই যুক্তি অনুসারে তো সবার আগে হাসিনাকে ফেরত দেওয়ার কথা। ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেওয়ায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..