বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দুই ছাত্রদল নেতার জন্য নিয়মবহির্ভূতভাবে মাস্টার্স চালু করলো নোবিপ্রবি কৃষি বিভাগ

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩২৩ ০০০ বার

মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগে নিয়মবহির্ভূতভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম চালুর অভিযোগ উঠেছে। সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট আইন থাকলেও মাত্র দুইজন শিক্ষার্থীর কোর্স রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শিক্ষাবর্ষের অক্টোবর-মার্চের সেমিস্টার চলমান রয়েছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে নোবিপ্রবি কৃষি বিভাগ। পরবর্তীতে এ বছরের ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ৫ জন শিক্ষার্থীকে ভর্তিযোগ্য হিসেবে ঘোষণা দেয় এবং ১৫ কার্যদিবসের মধ্যে ভর্তির নির্দেশ প্রদান। রেজিস্ট্রার দপ্তর এবং বিভাগীয় সূত্রে জানা যায়, ৫ শিক্ষার্থী মধ্যে মাত্র ২ জন শিক্ষার্থী নিজেদের ভর্তি নিশ্চিত করে। তারা হলেন জেনেটিক এন্ড প্ল্যান ব্রিডিং গ্রুপের মোঃ আমিনুল ইসলাম এবং প্ল্যান্ড বায়োকেমিস্ট্রি গ্রুপের জাহিদ হাসান। বর্তমানে দুটি গ্রুপে মাত্র এই দুইজন শিক্ষার্থীকে নিয়েই কৃষি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স চলমান রয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) চালু এবং নিয়মনীতির বিষয়ে নোবিপ্রবিতে বোর্ড অফ এডভান্স স্টাডিজ (বোয়াস) নামের একটি বোর্ড রয়েছে। বোয়াসের সর্বশেষ ২১তম সভায় সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী নিয়ে কোনো মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যেখানে বলা হয় ১০ জনের কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে কোনো বিভাগ মাস্টার্সের প্রোগ্রাম চালু করতে পারবে না।

 

শর্তের চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে মাস্টার্স চালুর বিষয়ে কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মহসিন বলেন, শর্ত যাচাই বাছাই করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। আমাদের কাজ হচ্ছে ক্লাস, পরীক্ষা এবং গবেষণার কাজ করা। তবে কম সংখ্যক শিক্ষার্থী হলেও পরবর্তী সেমিস্টারে অন্য গ্রুপ থেকে আরো শিক্ষার্থী এর সাথে যুক্ত হবে।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী বলেন, বর্তমান আইন অনুযায়ী যে কোনো ডিপার্টমেন্টের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিতে হলে সর্বনিম্ন ১০ জন হতে হবে। এর চেয়ে কম সংখ্যক নিয়ে মাস্টার্স চালু করতে আইনত বাধা আছে৷ কৃষি বিভাগে দুইজন শিক্ষার্থী নিয়ে চলমান মাস্টার্সের বিষয়ে রেজিস্ট্রার বলেন, এ বিষয়ে খোঁজ নিতে হবে কেন এমন হলো। আমি এ বিষয়ে যাচাই বাছাই করে বিস্তারিত বলতে পারবো।

 

নিয়মবহির্ভূতভাবে মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া কৃষি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৈধতার বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, আইন না মেনে চলার কোনো সুযোগ নেই৷ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..