বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

নতুন নেতৃবে ইবি রিপোর্টার্স ইউনিটি

ইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৪১ ০০০ বার

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটির ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি তাসনিমুল হাসান প্রান্ত নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

 

কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি তারিক সাইমুম (দৈনিক দেশের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আদনাদ (দৈনিক আমাদের অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (ডেইলি সান), দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রিমন (দৈনিক তৃতীয় মাত্রা), কোষাধ্যক্ষ শাহীন আলম (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা নওশীন তিতলী (দৈনিক আমার সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাথিয়া ঐশী (দৈনিক নাগরিক ভাবনা), ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান (দৈনিক বাংলা পত্রিকা) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রেজা আহমেদ (দৈনিক সময়ের দিগন্ত), সামি আল সাদ আওন (দৈনিক ভোরের ডাক), যায়ীদ বিন ফিরোজ (রাইজিং বিডি), মোস্তাক মোর্শেদ ইমন (দৈনিক নবচেতনা), মংক্যাচিং মারমা (নিউজ ভিশন বিডি)।

 

 

পরে দুপুর ১টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এরপর সদ্য বিদায়ী সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরাম, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীর নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..