রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ ০০০ বার

বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩০–কে কেন্দ্র করে ন্যায়সংগত ও টেকসই জলবায়ু অর্থায়নের দাবিতে ‘ইয়ুথ কল ফর ফেয়ার অ্যান্ড সাসটেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)। মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য ন্যায্য, স্বচ্ছ ও টেকসই জলবায়ু অর্থায়ন নিশ্চিতের জোর দাবি তোলেন।

 

বাংলাদেশ জলবায়ু–ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা সত্ত্বেও অভিযোজন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন থেকে বঞ্চিত। প্রতি বছর যেখানে দেশের কমপক্ষে ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন, সেখানে প্রাপ্ত অর্থ ১১ শতাংশেরও কম। এই বৈষম্যমূলক অর্থায়ন কাঠামোর কারণে জলবায়ু পরিবর্তনের সর্বোচ্চ ক্ষতি ও বোঝা বহন করছে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী।

 

শুধু আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতি নয়, দেশের অভ্যন্তরেও টেকসই অর্থায়ন কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে মোট ঋণের ১৫ শতাংশ টেকসই অর্থায়নে বরাদ্দ দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ব্যাংক তা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে।

কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্কের সভাপতি মুরাদ হোসেন রাজু বলেন,“ধনী দেশগুলোর শিল্পায়নের কারণে সৃষ্ট জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মানুষ, বিশেষ করে উপকূলবাসী। অথচ তারা ন্যায্য অর্থায়ন ও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। কপ-৩০–এ আমাদের দাবি স্পষ্ট—ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।”

 

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ)-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা পপি বলেন,”যে সংকট বাংলাদেশের সৃষ্টি নয়, তার আর্থিক দায়ভার এই দেশের জনগণের ওপর চাপানো অন্যায়। একইভাবে নিজেদের টেকসই অর্থায়নের ক্ষেত্রেও ঘাটতি আছে। ২০২৪ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সবুজ ও টেকসই শিল্পে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে—যা হতাশাজনক।”

 

ক্যাম্পেইনে জনসচেতনতা বাড়াতে একটি পথনাটক মঞ্চস্থ করা হয়।

“অভিযোজন ফান্ডের টাকা নিয়া তালবাহানা চলবে না”—এই স্লোগানকে ধারণ করে প্রাণ, ফেয়ার ফাইন্যান্স বাংলাদেশ কোয়ালিশন, অক্সফাম ইন বাংলাদেশ এবং কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (কোয়েন) যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..