মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

নোবিপ্রবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৭৫৫ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৬৮২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৬০৪ জন, উপস্থিতির হার ৯৫ শতাংশ।

 

পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিনসহ শিক্ষক সমিতির নেতারা ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা।

 

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুন্দর ও সফলভাবে গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এতে শিক্ষার্থী উপস্থিতির হার অনেক বেশি। এ পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারাসহ সবার সহযোগিতা রয়েছে, যার ফলশ্রুতিতে অত্যন্ত সুন্দর একটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে’। পরীক্ষা আয়োজনে যারা সার্বিক সহযোগীতা করছেন, বিএনসিসি, রোভার স্কাউট, নোবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সবাইকে অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য।

 

প্রসঙ্গত, গুচ্ছভূক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১৭ অক্টোবর ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ ২৪ অক্টোবর এবং বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নোবিপ্রবি প্রতিনিধি

নুবায়রা হাফিজ

মোবাইল ঃ 01631901733

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..