মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

নোবিপ্রবির ১৩ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকদের তথ্য চেয়ে দুদকের চিঠি

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৪৯ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. অহিদুজ্জামানের সময় ১৩ জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে (সার্কুলার ভিত্তিক) বিভাগীয় প্ল্যানিং কমিটি, আবেদনপত্র যাচাই-বাছাই কমিটি, সিলেকশন বোর্ডে যেসব শিক্ষক ও কর্মকর্তা নিয়োজিত ছিল তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সরবরাহ করতে বলেছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে।

 

এছাড়াও, দুই শিক্ষককে তলব করেছে দুদক।

 

 

০৪ মে, ২০২৫ ইং তারিখে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে একটি চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, ” ড. মো: অহিদুজ্জামান, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী উপাচার্য থাকালীন নিম্নবর্ণিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে (সার্কুলার ভিত্তিক) বিভাগীয় প্ল্যানিং কমিটি, আবেদনপত্র যাচাই-বাছাই কমিটি, সিলেকন বোর্ড এ যেসব শিক্ষক ও কর্মকর্তা নিয়োজিত ছিল তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ও মোবাইল নম্বর, জাতীয়পরিচয়পত্রের ফটোকপি আগামী ০৭/০৪/২০২৫ খ্রি. তারিখের মধ্যে সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

 

যেসকল শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকদের তথ্য চাওয়া হয়েছে সেউ ১৩ জন শিক্ষক হলো, ” অধ্যাপক ড. দিব্যদৃতি সরকার (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মমিন সিদ্দিকী (সমুদ্রবিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক ড. মোঃ রোকনুজ্জামান সিদ্দিকী (সমাজবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. আনোয়ার হোসেন (বাংলা বিভাগ), প্রভাষক মোঃ সোহানুজ্জামান (বাংলা বিভাগ), সহকারী অধ্যাপক ড. আ.শ.ম. শরিফুর রহমান (প্রানীবিদ্যা বিভাগ),অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান ভূঁইয়া (কৃষি বিভাগ), অধ্যাপক ড. গাজী মোঃ মহসিন (কৃষি বিভাগ), সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া (আই আই টি), সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ সিয়াম (শিক্ষা বিভাগ), অধ্যাপক ড. এমডি মাসুদ রহমান (বাংলা বিভাগ), সহযোগী অধ্যাপক ড. সুবোধ কুমার সরকার (বিএমবি বিভাগ), সহকারী অধ্যাপক ইমরুল কায়েস (ইএসডিএম বিভাগ)।

 

 

একই দিনে অন্য দুটি চিঠিতে দুই শিক্ষককে তলব করেছে দুদক। তারা হলেন, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ সিয়াম এবং বাংলা বিভাগের প্রভাষক মোঃ সোহানুজ্জামান। চিঠিতে বলা হয়, ” জনাব ড. মোঃ অহিদুজ্জামান, সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী এর বিরুদ্ধে বিভিন্ন অন্যায়-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্ণিত মামলায় বিষয়ে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায়, উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে আগামী ০৭/০৫/২০২৫ খ্রিঃ তারিখ ১১:৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে  (জাতীয় পরিচয়পত্র) সাথে নিয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হল। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোন বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

 

 

এ ব্যাপারে জানতে চাইলে নোবিপ্রবির রেজিস্ট্রার বলেন,

 

” আমরা উত্তর পাঠিয়েছি। এটি মূলত সাবেক উপাচার্যের সময়ে দুর্নীতিকে কেন্দ্র করে চিঠি দিয়েছিলো আমাদের। এছাড়াও, আরো দুই শিক্ষককে সাক্ষাৎকারের জন্য পাঠিয়েছিলো আমরা তাদেরকেও জানিয়েছি “।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..