রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৭ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের ২০২৫–২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাদমান রাকিন।

 

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক ভোরের বাণী-এর প্রতিনিধি মো. নাঈমুর রহমান।

 

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক নয়া দিগন্ত-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ খান।

 

 

যুগ্ম সাধারণ সম্পাদক: মিলন হোসাইন (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), দপ্তর সম্পাদক: মো. তৌফিকুল ইসলাম (দৈনিক স্বদেশ প্রতিদিন),৷ পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক: মো. রবিউল আউয়াল (দৈনিক গণকণ্ঠ),অর্থ সম্পাদক পদে জসীম উদ্দিন জয় (দৈনিক প্রতিদিনের বাংলাদেশশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মেহেদী হাসান রনি (Banglanews24) এরা সকলে বিশ্ববিদ্যালয়ের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আমার ক্যাম্পাস-এর প্রতিনিধি মো. হিমেল রানা।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিবলুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক এবং ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক জামাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..