মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পবিপ্রবিতে যথাযথ মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

অমিত দাস,পবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৬১০ ০০০ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিন সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।এরপর সকাল ৯ঃ১৫ মিনিটে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত।

এরপর ডীন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ছাত্রলীগ পবিপ্রবি, বিভিন্ন আবাসিক হলসমূহের প্রভোষ্টবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল শাখার ছাত্রলীগ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, বিভিন্ন হল প্রভোস্ট, কর্মচারী পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠি, ইএসডিএম ক্লাব, রোভার স্কাউট, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তী কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়, যেটা প্রশাসন ভবনের সামনে শুরু করে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। ৯ঃ৫০ মিনিটে জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কাটেন উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
পরবর্তীতে দেওয়ালিকা উন্মোচন সহ একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। পরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাত ও দুপুর ১ঃ৩০ মিনিট কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..