বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পরিবারসহ চবি উপাচার্য করোনায় আক্রান্ত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে লকডাউন

নুসরাত মিলি, শিক্ষা ডেস্ক সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৭৮৭ ০০০ বার

পরিবারসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করোনায় আক্রান্ত হয়েছেন। চবি ভিসি সহ পরিবারের মোট ৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে।ফলে বিশ্ববিদ্যালয়ে চলমান লকডাউন আরো বাড়ানো হবে বলে জানা গিয়েছে।        

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের পরিবারের ৫ সদস্যের পাশাপাশি উপাচার্যের বাংলোর দুই কর্মচারীও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে।

শনিবার (১১ জুলাই) সকালে তাদের নমুনা দেওয়া হয়।এরপর একইদিনের সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  প্রফেসর এস এম মনিরুল হাসান।

এ বিষয়ে বাংলাদেশ সারাবেলাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারসহ তাঁর পরিবারের ৫ সদস্য ও ভিসি বাংলোর ২ কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।বর্তমানে উপাচার্যসহ করোনায় আক্রান্ত সকলেই ক্যাম্পাসের বাসভবনের নিয়মনুযায়ী আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তারা”

বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শিরীণ আখতারের পিএস মোহাম্মদ জাহাঙ্গীরও করোনায় আক্রান্ত হন বলে জানা গিয়েছে।
চবি ক্যাম্পাস এলাকায় বর্তমানে মোট ২৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন । এর মধ্যে ৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন ঘোষণা করে যা আগামী ১৭ই জুলাই অব্দি বলবৎ থাকার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এই লকডাউন আরও ৭ দিন বাড়ানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হলেও চট্টগ্রাম শহরের চারুকলা ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে জরুরি প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..