বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের ফেয়ারওয়েল ও কেমিস্ট্রি নাইট অনুষ্ঠিত।

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৬১০ ০০০ বার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের উদ্যোগে কেমেস্ট্রি নাইট উদযাপন করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে বিদায় অনুষ্ঠান ও কেমিস্ট্রি নাইট শুরু হয়। বিভাগের সকল শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একই সময়ে রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

 

বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের আগামীর যাত্রা শুভ, উজ্জ্বল ও সমৃদ্ধির হোক। চলার পথে বিভিন্ন বাঁধা বিপত্তি আসবে, সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। নিজের ভবিষ্যৎ উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর ও সমৃদ্ধ জাতি বিনির্মাণে সাধ্যমতো কাজ করতে হবে। সুন্দরকে গ্রহণ এবং সুন্দরের সাথে পেছনের জনকেও সঙ্গী করে সমাজকে আলোকিত করতে হবে।

 

উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, দেশকে সেবা করার পাশাপাশি বিশ্বকে নেতৃত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে হবে। প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ অনেকে। রাতে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান, কৌতুক, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় এবং কেমিস্ট্রি নাইট সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..