বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পীরগঞ্জে কৃষকদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৯ ০০০ বার

খাদ্য নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পুষ্টি উন্নয়নের জন্যে পীরগঞ্জে হারভেস্টপ্লাস এর উদ্যোগে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

৩ ডিসেম্বর ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষিবিদ রুহুল আমিন মন্ডল এগ্রিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার হারভেস্টপ্লাস বাংলাদেশ, কৃষিবিদ সিরাজুল ইসলাম হারভেস্টপ্লাস প্রকল্পের অফিসার , কৃষিবিদ মামুনুর রশিদ প্রজেক্ট অফিসার হারভেস্টপ্লাস বাংলাদেশ, পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার এস এম গোলাম সারওয়ার প্রমূখ ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, জিংক সমৃদ্ধ খাবার খেলে ছেলে মেয়েরা খাটো হয় না। শিশুদের শারীরিক বৃদ্ধি ও মেধার বিকাশ হয়। ক্ষুধা-মন্দা দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই খাবার খেলে জিংক বড়ি খেতে হবে না।

অনুষ্ঠান থেকে জানানো হয়েছে যে হারভেস্টপ্লাস জনসাস্থ্য উন্নয়নে ২০১৩ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সহ বাকি উপজেলায় প্রকল্পের আওতায় হারভেস্টপ্লাস জিংক সমৃদ্ধ ধান মাঠ পর্যায়ে সম্প্রসারণ ও পুষ্টি উন্নয়নে কাজ করছে। বক্তারা জিংক ধান বেশী বেশী চাষাবাদের পাশাপাশি বীজ রাখা ও নিয়মিত জিংক চালের ভাত খাওয়ার পরামর্শ দেন।

আয়োজক সংস্থা জানায়, জিংক সমৃদ্ধ খাবার খেলে কিশোরী ও গর্ভবতী মায়ের জিংকের অভাব হলে শারীরিক দূর্বলতা দেখা দেয় এবং গর্ভের সন্তানের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, দৈনিক শিশুদের ৩-৫ মিলিগ্রাম ও মহিলাদের ৮-৯ মিলিগ্রাম জিংকের প্রয়োজন।
পীরগঞ্জ উপজেলায় ৪ হাজার ৭শত পরিবারের মাঝে বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..