মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় অভিযান, ১৪ লাখ টাকা জরিমানা 

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১৩ ০০০ বার

চকরিয়া সংলগ্ন পার্বত্য লামার ফাইতং এলাকা ২৯ অবৈধ ইটভাটার ১১ টিতে অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর ২টা নাগাদ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান ও মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে জেলা পরিবেশ অধিদফতর এ অভিযান চালায়। সরেজমিন দেখা যায়, লামা উপজেলার ফাইতং বড়খোলা ৭নং ওয়ার্ড এলাকায় ফরিদুল আলম সিআইপি’র মালিকানাধীন এফএসি ব্রীকস ও ৯নং ওয়ার্ডের বাঙ্গালিপাড়া মোজাম্মেল হকের মালিকানাধীন ইলাহি ব্রিকস নামে দুটি ইটভাটাতে অভিযান পরিচালনা করা হয়। এ দুটি ইটভাটাকে স্ক্যাভেটরের সাহায্যে কিছু কাচা ইট ভেঙে ফেলা হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় ইটভাটায় ২-৫ মিনিট করে আগুন নিভিয়ে দিতে পানি ঢালেন। এ ছাড়া এফএসি ব্রীকস-কে ৩ লাখ টাকা ও ইলাহি ব্রিকস-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের সার্বিক সমন্বয়ে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর বান্দরবান জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আশফাকুর রহমান। তিনি বলেন, উল্লিখিত ইটভাটাগুলোর একটির ও অনুমতি নেই, পরিবেশ ছাড়পত্র ছাড়া, পাহাড়ের ঢালুতে ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা লঙ্ঘনের কারণে অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হয়েছে।নসংশ্লিষ্ট অভিযানিক দল প্রধান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে আজ ১০ ফেব্রুয়ারি থেকে বান্দরবান জেলা প্রশাসন এই অভিযান শুরু করেছেন। শুরুতে বুলডোজার দিয়ে তিনটি ভাটার আংশিক গুড়িয়ে দেয়। ২/৫ মিনিট করে পানিও ঢালেন। তবে সংশ্লিষ্ট নির্বাহী মেজিষ্ট্রেটের অর্ডার কার্যকরের সাথে সাথে অকার্যকরের আরেক দলকে দফারফা করতে দেখা গেছে। এর মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের ভাই ফরিদের মালিকানাধীন এফএসি ধ্বংস করে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এসবিডাব্লিউ’র মালিক ইউনুছের ভাটা ধ্বংস করে দুই লাখ টাকা ও মোখতার আহমেদ এর এমএসবি ভাটায় না গিয়ে কাগুজে ধ্বংস করে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ফখরুল ইসলামের ইটভাটায় সাইনবোর্ড লাগিয়ে ১০ মিনিট দফারফার পর ফের সাইনবোর্ড ফিরিয়ে নেয়ার দৃশ্য আভিযানিক দলের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে।

জানাগেছে, হাই কোর্টের বিগত ২৫ জানুয়ারি/ তারিখে রিট পিটিশন মামলা নং ১২০৪/২০২২ এর আদেশ হয়। কিন্তু জেলা প্রশাসনের দুর্বল ভুমিকার কারনে আদেশের ১৫ দিন পর কার্যক্রম চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর। এসময় আরো কয়েকটি অবৈধ ইটভাটায় সাইন বোর্ড লাগিয়ে দেয়া হয়। বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর নেতৃত্ব পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..