বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬২১ ০০০ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন । এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে স্মারক বৃক্ষরোপন, কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে শেখ রাসেল দিবস উদ্‌যাপন করা হয়।

 

আজ মঙ্গলবার দুপুর ২ টায় স্মারক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দুপুর দুইটা ৩০ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও শিশুদের সাথে নিয়ে কেক কাটেন উপাচার্য মহোদয়।

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন প্রজন্মকে শেখ রাসেল সম্পর্কে জানতে হবে। শেখ রাসেল দিবস উদ্যাপনের প্রাসঙ্গিকতাই হচ্ছে ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ রাসেলের আত্মত্যাগকে তুলে ধরা। কতটা নৃশংস, অমানবিক এবং চূড়ান্ত পর্যায়ের মানবাধিকার হরণ হলে এগারো বছরের একটি ছোট্ট শিশুকেও নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়। একজন বাঙালী হিসেবে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও তৎপরবর্তী সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। আর তাহলেই শেখ রাসেল দিবস উদ্যাপন স্বার্থক হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, প্রক্টর ড. খোরশেদ আলম, ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচান, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদের সভাপতি শাহাজাদা খান ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সাধারন সম্পাদক শফিকুর রহমান। রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..