শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বশেমুরবিপ্রবিতে চুক্তিভিত্তিক প্রকল্প পরিচালক হিসেবে জহিরুল হক’কে নিয়োগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৪৯৩ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়ছে।বিভিন্ন শর্তে ৬ মাস মেয়াদে চুক্তিভিত্তিক প্রকল্প পরিচালক হিসেবে এ নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুর রউফ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির মাধ্যমে ১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন চিফ (প্লানিং) মোঃ জহিরুল হক’কে ছয়মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো: জহিরুল হকের দাখিলকৃত আবেদনের প্রেক্ষিতে অত্র বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বাের্ড কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গােপালগঞ্জ এর পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস (পউও) দপ্তরে পরিচালক (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে। চুক্তিভিত্তিক এ নিয়ােগের মেয়াদ প্রাথমিকভাবে ৬ মাস হবে এবং তার মূল বেতন শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রাপ্ত বেতনের প্রত্যয়নপত্র অনুযায়ী নির্ধারণ করা হবে। এছাড়াও বিধি মােতাবেক তিনি অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্ত হবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বে তিনি তার চাকুরি হতে অব্যাহতি চাইলে তাকে কমপক্ষে ১ মাস পূর্বে লিখিত আবেদনের মাধ্যমে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। অন্যথায় তিনি ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুকুলে ফেরত প্রদান করতে বাধ্য থাকিবেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকুরি হতে অব্যাহতি প্রদানের ইচ্ছা করলে কমপক্ষে ১ মাস পূর্বে তাঁকে জানাতে হবে বলে বিজ্ঞপ্তিতে শর্ত উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নতুন নিয়োগপ্রাপ্ত প্রকল্প পরিচালককে আগামী ১৫ মার্চের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর যােগদানপত্র দাখিল করার জন্য অনুরােধ করা হয়েছে এবং নির্ধারিত তারিখের মধ্যে তিনি যােগদান করতে ব্যর্থ হলে এ নিয়োগ আদেশ বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..