বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বশেমুরবিপ্রবিতে ফের চুরি, এবার চেক চুরি করে আড়াই লক্ষ টাকা উত্তোলন

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪৯৪ ০০০ বার
ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)ল কম্পিউটার এবং স্যানিটারি ফিটিংস চুরির পর এবার চেক চুরির ঘটনা ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাউন্ট থেকে গত ৩ নভেম্বর চুরি করা ওই চেক ব্যবহার করে থেকে আড়াই লক্ষ টাকা উত্তোলন করা হয় বলে জানা গিয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,টাকা উত্তোলনের পর ফোনে মেসেজ আসায় তারা চুরির বিষয়টি বুঝতে পারেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানান।ধারণা করা হচ্ছে স্বাক্ষর জালিয়াতি করে এই চেক ব্যবহার করে টাকা উত্তোলন করা হয়েছে।

তবে প্রশাসনের সহায়তায় সন্দেহভাজন ব্যাক্তির থেকে তারা ইতোমধ্যে চেকের আড়াই লাখ টাকা বুঝেও পেয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হাসিবুর রহমান।

তবে ড. হাসিবুর রহমান অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করতে বলেছেন।

এদিকে এ ঘটনায় রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনিও অভিযুক্ত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

প্রসঙ্গত এর আগে গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়।এরপর বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে তাদের দু’টি কম্পিউটারের খোঁজ পায়নি। এছাড়া অফিসার্স কোয়ার্টার থেকে স্যানিটারি ফিটিংস চুরির ঘটনাও ঘটেছে।চুরির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন মেসেও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..