শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বশেমুরবিপ্রবির একাডেমিক কাউন্সিলে একগুচ্ছ সিদ্ধান্ত

এস.এম. মানিক,বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫২৩ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভর্তি পরীক্ষায় ২০% আঞ্চলিক কোটা তথা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের কোটার প্রস্তাব করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে “বৃহত্তর ফরিদপুর” এর জন্য ২০% কোটা বরাদ্দ রাখার বিষয়ে প্রস্তাব করা হয়।তবে প্রস্তাবটি এখনই চূড়ান্ত হয়নি।রিজেন্ট বোর্ডে পাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নিকট ও সরকারের নিকট যাবে এ প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে।

এদিকে দফায় দফায় আন্দোলন করা ইটিই বিভাগে আগামী ভর্তি পরীক্ষায় ভর্তি নেয়া হবে না বলে জানা গিয়েছে।
তবে ইইই বিভাগের সাথে একীভূতকরণ না করে আলাদা ক্লাস নেয়া হবে বলে একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ।
এছাড়া অনলাইনে ক্লাস সম্পন্ন করার পর শিক্ষার্থীরা চাইলে বিভাগের সাথে সমন্বয় করে পরীক্ষা নেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে একাডেমিক কাউন্সিলে।সেক্ষেত্রে হল বন্ধ রেখেই পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এছাড়া আইসিটি ইন্সটিটিউটের ভর্তি কার্যক্রম পরবর্তীতে চলমান রাখার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে গতকালের একাডেমিক কাউন্সিলে।
এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য আগামীতে রিজেন্ট বোর্ড হয়ে বিষয়গুলো ইউজিসিতে পাঠানো হবে বলে জানা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..