বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর

সারাবেলা ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯০৪ ০০০ বার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ফরম বিতরণ উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেনের নির্দেশনায় একদল সন্ত্রাসী এ হামলা চালায় বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন বলেন, হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি পদদলিত করে ভাঙচুর করেছে। হামলার সময় সভায় উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে অন্তত কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এই হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। নেতাকর্মীদের মনোবল ভাঙতেই এই হামলা চালানো হয়েছে।’ তিনি হামলাকারীদের দ্রুত সাংগঠনিক শাস্তির আওতায় আনার দাবি জানান।

স্থানীয় বিএনপি নেতারা জানান, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলার শিকার নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি।

এদিকে স্থানীয় রাজনৈতিক মহল বলছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকেরগঞ্জ ও আশপাশের এলাকায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। এতে দলীয় কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নেতাকর্মীদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..