শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৯৭ ০০০ বার

দৈনিক আমাদের সময় পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক শাকিল আহমেদ এর পরিবারের সদস্যদের ওপর বরই পারা’কে কেন্দ্র করে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে অংশ নেন
জেলা উপজেলার কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও সচেতন মহল।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সামবেশ এর আয়োজন করেন ঠাকুরগাঁও প্রেসক্লাব, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ।

মানববন্ধন ও প্রতিবাদ সামবেশে বক্তারা এ ঘটনার প্রতিবাদে প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং হুশিয়ারি প্রদান করেন।

ঘন্টাব্যাপী স্হায়ী মানববন্ধনে বক্তব্য দেন,
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েদ, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভির হাসান তানু, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম
নির্বাহী সদস্য ও সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, জনকণ্ঠ জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দিন, মাছরাঙ্গা টেলিভিশন জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, দৈনিক আজকালের প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে শহরের কলেজপাড়া আদমনগর এলাকায় সাংবাদিক শাকিলের বাসায় হামলার ঘটনা ঘটে। এতে তার বাবা আদম আলী, মা শাকিলা আক্তার, চাচা আলম আলী, চাচাতো ভাই লাবু গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যু সাথে পান্জা লড়ছেন ।
এই ঘটনায় বুধবার সদর থানায় ৮ জনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন শাকিল আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..