বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

”ভূ-তাত্ত্বিক জ্ঞানলাভ পরিবেশ ছাড়াও কৃষি ও অবকাঠামো খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ”- খুবি উপ-উপাচার্য

অভিজিৎ দে,খুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৭৫ ০০০ বার

আজ ২৫ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন আয়োজিত জিও-ইনফরমেশন ফর আরবান প্লানিং এন্ড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বলেন, ভূ-তাত্ত্বিক জ্ঞানলাভ ভৌগলিক পরিবেশ বা প্রতিবেশ সম্পর্কের পাশাপাশি তা কৃষি, জলবায়ু এবং অবকাঠামোগত খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রমাগত নগরমুখী জনস্রোত ও দ্রুত নগরায়নের প্রেক্ষাপটে মাটির ওপর বসতি নির্মাণে জিওলজিক্যাল সার্ভে এবং মাটির বৈশিষ্ট্য নিরূপণ অত্যন্ত কার্যকর ব্যবস্থারূপে পরিগণিত হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ বা জ্ঞানলাভ তাদের অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য এমন এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজনের জন্য আয়োজকদের এবং প্রশিক্ষণসহ এ কাজে সহযোগিতার জন্য অন্যান্য সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানান। পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর মোঃ সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। এছাড়া আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ-এর উপ-পরিচালক নূরুননাহার ফারুকা। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ। পরে টেকনিক্যাল সেশনে নিবন্ধ উপস্থাপন করেন বিজিআর জার্মানির ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর ওয়ার্নার বুচার্ট এবং মুখ্য পরামর্শক (স্থানীয়) এটিএম আসাদুজ্জামান।

গত ২০-২২ জানুয়ারি তিনদিন ব্যাপী ইঞ্জিনিয়ারিং জিওলজিক্যাল ইনফরমেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ-এর উপ-পরিচালক (জিওলজি) মোঃ ফিরোজ আলম। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..