বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ভেড়ামারায় দানেজ হত্যা মামলার বাদী পক্ষের সাংবাদিক সম্মেলন

মিফতা,কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৯০ ০০০ বার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকা গ্রামের দানেজ আলী গত বছরের ডিসেম্বর মাসে সন্ত্রাসী হামলায় নিহত হন। মামলার বাদী পক্ষ দাবি করছেন, মামলা তুলে নেয়ার জন্য আসামী পক্ষের লোকজন তাদেরকে ব্যাপক হুমকি ধামকি দিচ্ছে। এমতাবস্থায়, আজ মঙ্গলবার বিকেল ০৫.০০ ঘটিকার সময় ভেড়ামারাস্থ সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহত দানেজ আলীর কন্যা বৃষ্টি খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, আমার পিতাকে হত্যা মামলার আসামীরা জামিন পেয়ে এলাকায় এসে আমাদের পরিবারের সদস্যদেরকে ভয়-ভীতি দেখাচ্ছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে দানেজ হত্যা মামলাকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার অপচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, আসামীরা আমার বাবাকে মেরে ফেলে উল্টো আবার আমাদের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই সকল অপপ্রচারের বিরুদ্ধে প্রমাণ হিসেবে সাংবাদিকদের সামনে কিছু ছবি উপস্থাপন করা হয়। যাতে দেখা যায় যে, আসামী পক্ষের বাড়ি-ঘরের মালামাল তারা স্বেচ্ছায় এবং নিজেরাই সরিয়ে নিয়েছে। এজন্য নিহত দানেজ আলীর পরিবারকে দায়ী করা উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বাস্তুচ্যূত ২২ পরিবারের দুরাবস্থার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন উত্থাপন করেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ ই ডিসেম্বর তারিখে এলাকার কতিপয় চিন্হিত সন্ত্রাসী দানেজের উপর হামলা চালিয়ে তাকে মারপিট সহ বিভিন্ন প্রকারের শারীরিক নির্যাতন করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৮ই ডিসেম্বর দানেজ মৃত্যুমুখে পতিত হন। দানেজ হত্যাকান্ডের পর থেকে উক্ত এলাকার শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..