বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৯৫ ০০০ বার

মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। শুক্রবার (১১ জুলাই) রাত ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারের পাদদেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

 

বিক্ষোভটি নোবিপ্রবির আব্দুস সালাম হল থেকে শুরু হলে পর্যায়ক্রমে সকল হল থেকেই স্বতস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে থাকে। এক পর্যায়ে নারী শিক্ষার্থীরাও এ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভটিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে। স্লোগানগুলো হলো,  “একশন টু একশন – ডাইরেক্ট একশন”, “নোবিপ্রবির একশন – ডাইরেক্ট একশন”, “জুলাইয়ের একশন, ডাইরেক্ট একশন”,”আমার সোনার বাংলায়‌ চাঁদাবাজের ঠাই নাই, সন্ত্রাসীদের ঠাই নাই”,”চাঁদা বাজের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”,”সারা বাংলায় খবর দে, চাঁদা বাজের কবর দে”,”সন্ত্রাসীদের আস্তানা,

 

এই বাংলায় হবে না”,”আমার ভাই মরলো কেন,তারেক রহমান জবাব দে,ইন্টরিম জবাব দে” ইত্যাদি।

 

 

বিক্ষোভের এক পর্যায়ে নোবিপ্রবির শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুজতাবা ফয়সাল নাইম বলেন, দেশের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে ২৪ এর জুলাই এ রাজপথে জীবন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রতিনিয়ত তার পরিপন্থী কাজ করে চলেছে। মিটফোর্ড এ যুবদল নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এহেন অপকর্মের সাহস তারা আজ পায়নি, জুলাই পরবর্তী সময়ে দেশের প্রান্তে ক্রমাগত চাঁদাবাজি ও সন্ত্রাসের একটা স্বরূপ মিটফোর্ড এর খুন।

 

 

সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, গত ৯ জুলাই যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে আইয়ামে জাহিলিয়াত যুগের মতো যেভাবে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে সেটা কখনো সুস্থ্য কোন মানুষের দ্বারা সম্ভব না।যারা এ হত্যা কাণ্ড ঘটিয়েছে তারা প্রত্যেকটা সন্ত্রাসী।এসব দেখার জন্য আমরা জুলাই ঘটায়নি।এই নতুন বাংলাদেশে সন্ত্রাসী ও চাঁদাবাজির না,এটা হলো ইনসাফের।যারা সন্ত্রাসী ও চাঁদাবাজি করবে তাদের পরিণতি ও লীগের মতো হবে ইনশাআল্লাহ।সন্ত্রাস ও চাঁদাবাজি রুখতে আমরা সব সময় ঐক্যবদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..