শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মির্জাগঞ্জে পায়রা নদীর পানি বৃদ্ধি; বাজারসহ কয়েকটি গ্রাম প্লাবিত

আমিনুল ইসলাম শাকিল, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭৮৯ ০০০ বার

পটুয়াখালীর মির্জাগঞ্জে অতিরিক্ত ভারী বৃষ্টির প্রভাবে পায়রা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে ৬টি ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সুবিদখালী বাজারসহ প্লাবিত হয়েছে আশেপাশের অধিকাংশ গ্রাম।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ৩-৪ ফুট উঁচুতে প্রবাহিত হয়ে তলিয়ে গেছে সুবিদখালী বাজারসহ আশে পাশের অনেক নিম্নাঞ্চল। পিপড়াখালী বেড়িবাঁধের বাইরে বসবাসরত পায়রার পাড়ের প্রতিটি ঘর বাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে।

পায়রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নদীবেষ্টিত মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা কালিকাপুর, ভিকাখালী, রামপুর, পিপড়াখালী, কপালভেড়া এবং দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী, মেহেন্দীয়াবাদ, চরখালী, রাণীপুর, কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ভয়াং ও কাকড়াবুনিয়া গ্রাম প্লাবিত হচ্ছে। মনোহরখালী ফেরিঘাট এলাকায় কয়েকজন পথযাত্রী বলেন, ট্রলারে ১০ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া নিচ্ছে। আবার ফেরিঘাট তলিয়ে যাওয়ায় উপরে উঠতে নৌকা বা রিক্সায় অতিরিক্ত ১০ টাকা করে দিতে হচ্ছে। দুর্ভোগের যেন শেষ নেই।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন জানান গত রোববার জেলা সমন্বয় সভায় পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে বিষয়টি আলোচনা করা হয়েছে। শীঘ্রই সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..