বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

মুদি দোকানের বাকীর টাকা চাওয়ায় আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মোহাম্মদ আলী , বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৭০০ ০০০ বার

মুদি দোকানের বাকী টাকা চাওয়ায় আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগরহাট জেলার মোংলা থানার দিগরাজ বাজার এলাকায়। বৃহস্পতিবার রাতে বড় ভাই শেখ আজম (৫২) মুদি দোকানের বাকী টাকা চাওয়ায় ছোট ভাই শেখ ফরিদ তাকে কুপিয়ে জখম করে পরে শনিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোংলা থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন,মোংলার দিগরাজ বাজারে দীর্ঘদিন ধরে মুদি দোকান দিয়ে আসছিলেন শেখ আজম।শেখ আজমের দোকান থেকে ছোট ভাই শেখ ফরিদ বাকীতে পণ্য নিয়ে আসছিলো।দোকানের বাকী পাওনা টাকা চাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।এক পযার্য়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইর মাথার বাম পাশে ও সাবল দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা মারাত্মক জখম হয় এবং পায়ের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়।তাৎক্ষনিভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট এলাকায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে সোহেল রানা (২৬) বাদী হয়ে শনিবার সন্ধ্যায় চাচা শেখ ফরিদ (৪৮) ও চাচাতো ভাই (ফরিদের ছেলে) শেখ ইয়াছিনের (২৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দাখিল করেছেন।মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম বলেন, হত্যা মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখনও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..