শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

মেরিন ড্রাইভে বন্দুকযুদ্ধে সাবেক ইউপি মেম্বার পুত্র নিহত

সেলিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৮৩১ ০০০ বার

মেরিন ড্রাইভে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মেম্বার পুত্র নিহত।কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত যুবক স্থানীয় সাবেক ইউপি মেম্বার পুত্র বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায় ১৬ই মে শনিবার রমজানের সেহেরির সময় ভোর ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া মৎস্য ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে।
নিহত আরিফুল হত্যা মামলা সহ অর্ধডজনের বেশী মামলার পলাতক আসামী বলে পুলিশ জানিয়েছে।

এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বড়ুয়ার দাবি, বন্দুকযুদ্ধে তাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন- এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আরিফুল ইসলাম দলবল নিয়ে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থানের গোপন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় সন্ত্রাসীদের সাথে পুলিশেরও গুলি বিনিময় হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে আরিফের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..