মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১ পালিত

অমিত দাস,পবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪২ ০০০ বার

যথাযোগ্য মর্যাদা,ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০২১ পালিত হয়েছে।

বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী ও আলোচনা সভা। একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়া ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, শিক্ষক সমিতি, সেক্টর কমান্ডারস্ ফোরাম,
বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ,
কেন্দ্রীয় গ্রন্থাগার, পরিচালক রিসার্স এন্ড ট্রেনিং সেন্টার, কর্মচারী পরিষদ, শের-ই- বাংলা হল, এম কেরামত আলী হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কবি সুফিয়া কামাল হল, উদীচী, বাঁধনসহ বিভিন্ন সংগঠন পূষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ৭.৩০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এবং কালো পতাকা উত্তোলন করেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস। ৭.৪০ মিনিটে কালো ব্যাজ ধারণ ও প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে এক প্রভাতফেরী
কাম্পাস প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল ৮টায় একাডেমিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস এর সভাপতিত্বে ও ড. মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সুস্থ অনুশীলনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে আগামী প্রজম্মের জন্য একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে হবে। সকাল ৯.৩০টায় চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর ১২.০১ মি. পবিপ্রবি মন্দিরে প্রার্থনা এবং বাদ জোহর দোয়া ও মোনাজাত কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..