বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ধ্রুপদী সংগীত কনফারেন্স আয়োজন

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৪৬ ০০০ বার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখতে ক্ল্যাসিক্যাল মিউজিকের (ধ্রুপদী সংগীত) আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। কনফারেন্সটি আগামীকাল ৩রা মার্চ ও ৪ঠা মার্চ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ অনুষ্ঠিত হবে।

 

আজ শনিবার (২রা মার্চ) এ বিষয়ে সংবাদ সম্মেলনে কনফারেন্সটি সম্পর্কে বিস্তারিত জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: শাহ্ আজম।

 

এসময় রবি উপাচার্য বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে আগামী ০৩ মার্চ থেকে ০৪ মার্চ পর্যন্ত।”

 

৩রা মার্চ সকালে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হবে কনফারেন্সটি। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সংসদ সদস্য চয়ন ইসলাম। এছাড়াও কনফারেন্স বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগীতজ্ঞ শেখ সাদী খান। বিকেলে অনুষ্ঠিত হবে ‘বাংলা গানের পূর্বাপর: প্রসঙ্গ শাস্ত্রীয় সংগীত’ শীর্ষক সেমিনার। সন্ধ্যায় দেশ-বিদেশের সংগীত বিশেষজ্ঞদের শাস্ত্রীয় সংগীতের পরিবেশনায় থাকবে ধ্রুপদ (রাগ ভূপালী), খেয়াল (রাগ মুলতানি), তবলা লহড়া, বীণা বাদন এবং উচ্চাঙ্গ সংগীত। এছাড়াও  পরবর্তীতে থাকবে প্রখ্যাত বীণাশিল্পী পণ্ডিত বিশখ শীলের পরিবেশনা।

 

পরবর্তী দিন ৪ঠা মার্চ পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী (কলকাতা, ভারত) ও শুভ্রাংশু চক্রবর্তীর (কলকাতা, ভারত) প্রশিক্ষণে থাকবে কন্ঠসংগীত ও তবলা বাদন কর্মশালা। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্স।

 

উল্লেখ্য, এর আগে গত বছর ১৫-১৭ জুন ‘দ্যা আর্ট অব সোশ্যাল চেঞ্জস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..