বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পীকিং ও প্রেজেন্টেশন বিষয়ক কর্মশালা আয়োজিত

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৮ ০০০ বার

সবার সামনে কথা বলার জড়তা কাটিয়ে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ‌‌‘‌দ্য আর্ট অব পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন ৪.০’ শীর্ষক কর্মশালা।

 

 

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কর্মশালাটি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউবিসিসি) উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার এবং চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন আরইউবিসিসির জেনারেল সেক্রেটারি মো: আব্দুল্লাহ আল মনির।

 

 

কর্মশালায় প্রেজেন্টেশন ও পাবলিক স্পীকিং বিষয়ে কী-নোট স্পীকার হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ফায়েজুর রহমান ও ভাইস-প্রেসিডেন্ট মিজানুর রহমান।

 

 

কর্মশালায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের একজন শিক্ষার্থী জানান, ‘আমাদের প্রায় প্রতিটি কোর্সেই প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশন ও সবার সামনে কথা বলা নিয়ে মনের মধ্যে যে ভীতি কাজ করে তা কিছুটা কমেছে। আশা করছি আজকের এই কর্মশালায় জানতে পারা বিষয়গুলো পরবর্তী প্রেজেন্টেশনে ভাল করতে আমাকে সাহায্য করবে। শিক্ষার্থীদের প্রয়োজনের কথা ভেবে নেওয়া এই উদ্যোগের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি।’

 

 

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এরকম কর্মশালা আয়োজনের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রস্তুত করতে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সফট স্কিলস এ দক্ষতা অর্জন করতে হয়, যা একজন গ্র্যাজুয়েটকে পোটেনশিয়াল ক্যান্ডিডেটে পরিণত করে।  বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে।’

 

 

উল্লেখ্য, একাডেমিক সাফল্য এবং আধুনিক চাকুরী ও ব্যাবসায়িক ক্ষেত্রের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিনিয়ত বিভিন্ন আয়োজন করেছে। বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে। একাডেমিক সাফল্যের জন্য ও বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনার আয়োজন করেছে ক্লাবটি। এছাড়াও বিগত সময়ে জাতীয় পর্যায়ে আইডিয়েশন প্রতিযোগিতাও আয়োজন করেছে সংগঠনটি। শিক্ষার্থীদের ডেভেলপমেন্টে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় সম্প্রতি “ইয়ুথ লিডারশীপ” এওয়ার্ড অর্জন করেছে ক্লাবটি। সেই আলোকে শিক্ষার্থীদের প্রেজেন্টেশন ও পাবলিক স্পীকিংয়ে দক্ষ করে গড়ে তুলতে ৪র্থবারের মতো এই কর্মশালা আয়োজন করলো ক্লাবটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..