রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৫৪ ০০০ বার

বিশ্ব পরিবেশ দিবস -২০২৫ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদয়ন কনফারেন্স হলে সোমবার (৩০ জুন) বিকেল ৫ টায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এন ডি পি) এবং অর্থনীতি বিভাগের সহশিক্ষামূলক ক্লাব ইকোনমিকস এক্সিলেন্স সেন্টার এর যৌথ উদ্যোগে ” কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী” অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য স্যার প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ স্যার এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব নজরুল ইসলাম এবং আরো উপস্থিত ছিলেন আব্দুল মালেক আকন্দ,প্রজেক্ট ম্যানেজার, এন ডি পি। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফিরোজ আহমদ বলেন” পরিবেশ এর দূষন কমাতে পরিবেশের সবকিছুকে আমাদের অনুধাবন করতে হবে”। অনুষ্ঠানটির এক পর্যায়ে এনডিপি’র প্রজেক্ট ম্যানেজার বলেন,” আমরা পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করছি যার মধ্যে অন্যতম কারণ প্লাস্টিক দূষণ।” তিনি আরো বলেন,” প্লাস্টিক দ্রব্য আমাদের জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত থাকায় প্লাস্টিক দূষণ রোধ করা হয়তো কঠিন কিন্তু আমরা এর ( প্লাস্টিক) ব্যাবহারে মাত্রা কমিয়ে পরিবেশ দূষণ রোধ করতে পারি। ” এছাড়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার স্যার ও প্রক্টর স্যার শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতামুলক বিভিন্ন কথা বলেন এবং পরিবেশ দুষন রোধ ও সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইকোনমিকস এক্সিলেন্স সেন্টারের মডারেটর জনাব মোঃ সামসুদ্দীন সরকার। তিনি বিশ্ব পরিবেশ রক্ষায় শিক্ষাবিদ ও ছাত্রছাত্রীদের ভূমিকার গুরুত্বের ওপর জোর দেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন বাংলা বিভাগের জুয়েল রানা। দ্বিতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের আকাশ কুমার সাহা এবং তৃতীয় স্থান অধিকার করেন বাংলা বিভাগের কাকলী আক্তার। বিজয়ীদের হাতে মনোজ্ঞ পুরস্কার তুলে দেন উপাচার্যসহ উপস্থিত সম্মানিত অতিথিরা।

 

উল্লেখ্য, কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক জ্ঞানচর্চা সম্প্রসারণে একটি ইতিবাচক ভূমিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..