রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৫৯২ ০০০ বার
  • শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২৯ জুন দুপুর তিনটায় প্রথমবারের মতো সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন সিনেট হলে এই সিনেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট সভাপতি প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। সিনেট সভার প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, আট বছর পূর্বে কার্যক্রম শুরু হলেও এবার প্রথম বারের মতো সিনেট অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি মাইলফলক।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পরে গৃহীত কর্মসূচি ও পরিকল্পনা সম্মানিত সিনেটরদের অবগত করেন। তিনি এই সিনেট সভায় সিনেটরদের সম্মুখে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন, সিনেটরগণ তাদের মূল্যবান মতামত ও নির্দেশনা প্রদান করেন। সিনেট ১৮ কোটি টাকার বাজেট অনুমোদন করে।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সিনেট সভায় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ইমরুল চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন) মুকেশ চন্দ্র বিশ্বাস, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফখরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ ও মো: রিফাত-উর-রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায় ও শারমিন সুলতানা। সিনেটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..