বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

রোজিনার নিঃশর্ত মুক্তি দাবি জাককানইবি প্রেসক্লাবের

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫২৪ ০০০ বার

সম্প্রতি দৈনিক প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রােজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে আটকে রেখে হেনস্তা ও হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় হস্তান্তর এবং মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাব।

মঙ্গলবার (১৮ মে) দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি হাবিবুল্লাহ বেলালি ও সাধারণ সম্পাদক বায়েজিদ হাসান উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এতে বলা হয়, অবিলম্বে রােজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের লাঞ্চিত, হুমকি ও মারধরসহ নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এতে দিন দিন সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। সাংবাদিকদের ওপর এমন অত্যাচার কোনােভাবেই কাম্য নয়। দ্রুত রােজিনা ইসলামকে মুক্তি না দিলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

প্রসঙ্গত, সোমবার (১৭ মে) বিকাল ৩ ঘটিকায় সাংবাদিক রােজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রণালয়ে গেলে তথ্য চুরির অভিযােগে সেখানকার কর্মীরা তাকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর রাত সাড়ে আট ঘটিকায় শাহবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করে এবং উদ্দেশ্য প্রণােদিতভাবে মামলা দেওয়া হয়। অনুসন্ধানী সাংবাদিকতায় রােজিনা ইসলামের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করায় বেশ আলােচিত হয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..