মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

লালমাইতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাফিউ জামান, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫১৮ ০০০ বার

“মুজিবর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস – ২০২১ উদযাপিত হয়েছে। ১৫ মার্চ (সোমবার) সকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভাপতি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক (বি.কম),উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা মৎস কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিক,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমাই শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মোর্সেদ মাসুদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য রুহুল আমীন, নাফিউ জামান, গাজী মামুন, রাবেয়া আক্তার রোজলিফ সহ প্রমুখ।

আলোচনা সভায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, ভোক্তা অধিকার রক্ষায় জনসাধারণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেকোনো অনিয়ম বা ভেজালবিরোধী সকল কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বিত সংগঠন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ, লালমাই শাখার প্রতিনিধিরা ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন।এ সময় ক্যাবের লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মোর্সেদ মাসুদ বলেন, ভোক্তা অধিকার রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সর্বোচ্চ সহযোগীতা করবে বলে আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..