বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ ০০০ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) স্থগিতের প্রতিবাদে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (নোকসু) বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির নোবিপ্রবি শাখা।

 

বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

 

 

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ‘হি হ্যাজ অ্যা প্ল্যান, শাকসু করেছে ব্যান’, ‘হারার ভয়ে খেলেনা, এই কথা তো বলেনা’, ‘তোমার আমার অধিকার, নোকসু–নোকসু’,‘নোকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’,
‘নোকসু আমার অধিকার, দিতে হবে, দিয়ে দাও’-
এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনের একপর্যায়ে নোবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন,
“আমাদের প্রথম দাবি হচ্ছে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। সেই অধিকার অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের স্বদিচ্ছার অভাব রয়েছে। পাশাপাশি কিছু রাষ্ট্রীয় মহলের প্রভাব কাজে লাগিয়ে একটি পক্ষ শাকসু নির্বাচন স্থগিত করেছে। এর প্রতিবাদেই আমরা আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে আমরা নোবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছিলাম। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো কর্ণপাত করেনি। প্রশাসন বারবার বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই-ছাত্র রাজনীতি কোনো নিষিদ্ধ বিষয় নয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে না।”

 

তিনি বলেন, “আমরা দেখেছি ফ্যাসিবাদের আমলে যারা সংসদ সদস্য হয়েছিল, তাদের অধিকাংশই ছিল ব্যবসায়ী। তারা ছাত্রদের অধিকার বোঝে না। ছাত্র সংসদ নির্বাচন থেকে উঠে আসা নেতৃত্ব ছাত্রদের অধিকার বুঝে কাজ করতে পারবে, যা জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি-দ্রুত নোবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।”

 

সমাপনী বক্তব্যে নোবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম সৈকত বলেন, “দীর্ঘ ১৬ বছরের জুলুমের রাজত্বে যখন ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম চালু রেখেছিল এবং অন্যান্য ছাত্র সংগঠনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, ঠিক তখনই এ দেশের ছাত্র সমাজ ২০২৪ সালের জুলাই আন্দোলন সম্পন্ন করে।”

 

তিনি বলেন, “ওই অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসে ছাত্র সংসদ নিয়ে নানান টালবাহানা করছে। সকল প্রস্তুতি সম্পন্ন থাকার পরও একটি দলের কারণে নির্ধারিত সময়ে সাস্টে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি।”

 

সেই দলকে ইঙ্গিত করে তিনি বলেন, “আপনাদের নেতা লন্ডন থেকে এসে বলেছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’, কিন্তু তিনি জানতেন না-আমাদের সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়ে গেছে। ছাত্র সংসদ এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত।”

 

তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় গত বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১৩ দফা দাবির একটি স্মারকলিপি প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলেও এখনো কোনো অফিসিয়াল প্ল্যাটফর্ম গঠন করা হয়নি এবং প্রশাসন কোনো লিখিত জবাবও দেয়নি।”

 

নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..