মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

শিক্ষার্থীদের ভাবনায় ২১’শে ফেব্রুয়ারী   

ফিচার ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১১১১ ০০০ বার
 শিক্ষার্থীদের ভাবনায় ২১’শে ফেব্রুয়ারী

বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় ৫২’তে  রফিক, জব্বার, বরকত বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিলো। সেই থেকে আমরা ৭১’এ পেয়েছিলাম চূড়ান্ত বিজয়। বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমাদের সকলের প্রচেষ্টার বিকল্প নেই। এ সম্পর্কে শিক্ষার্থীদের মতামত তুলে ধরেছেন আব্দুল্লাহ আল মামুন

ভাষার প্রতি ভালোবাসা

নিজের ভাষার প্রতি কার না ভালবাসা থাকে? আর তা যদি হয় রক্তের বিনিময়ে কেনা। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। যে ভাষার জন্য রক্ত দিয়েছিলো আমাদের ভাই রফিক, জব্বার,সালাম, বরকত। ভাষার জন্য রক্ত দিয়েছে এমন নজির পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তুু আমরা কি পেরেছি সেই ভাষার মর্ষাদা সমুন্নত রাখতে? আমরা তো সারক্ষণ হিন্দি, ইংরেজি চর্চায় ব্যস্ত সময় কাঁটায়। পড়ালেখা করছি সঠিক ইংরেজি শিখার জন্য।  বাংলা ইংরেজি মিলে কথা না বললে দাদা বাবুর মতো ভাব আসে না। উচ্চ শিক্ষাসহ সরকারি সব জায়গায় ইংরেজি ভাষার জয়গান। হ্যাঁ বর্তমান যুগের সাথে চলতে গেলে বিদেশি ভাষাকে গুরুত্ব দিতে হবে তা যেনো কোনোভাবেই মাতৃভাষাকে কম গুরুত্ব দিয়ে না হয়। শুধু কাগজে – কলামে নয় অন্তরে স্থান দিতে হবে বাংলাকে। শিকড় ছেড়ে কান্ডকে গুরুত্ব দেওয়া যাবে না। সব কিছুর উর্ধ্বে মাতৃ ভাষাকে ভালোবাসতে হবে।

(রাজু আহমেদ, আইন ২য় বর্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।)

মাতৃভাষা এবং সম্ভাবনা

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভাষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। মাতৃভাষার প্রচলন কেবল ভাষাগত বৈচিত্র্য, বহু ভাষা ভিত্তিক শিক্ষাকেই উৎসাহিত করবে না সাথে তা সাংস্কৃতিক ঐতিহ্যের অনুধাবন ও উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে চেতনার অগ্নিমশাল। বর্তমানে এই পাশ্চাত্য সংস্কৃতির ভীর সরিয়ে জ্ঞানের সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ বৃদ্ধিতে সাধ্যমতো প্রয়াস করা বাঙালী হিসেবে কর্তব্য হয়ে দাড়ায়। বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে মাতৃভাষায় চর্চার মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিকট যদি পৌঁছে দেয়া যায় তাহলে বিজ্ঞান, সংস্কৃতির উন্নতির সাথে সাথে মাতৃভাষার শক্তি বাড়িয়ে নতুন শতকের জন্য নিজেদের প্রস্তুত করা সম্ভব ।

(হাফছা ইয়াসমিন, গণ বিশ্ববিদ্যালয়।)

৫২’এর আন্দোলন ৭১’এ স্বাধীনতা

২১ ফেব্রুয়ারি সম্পর্কে এক কথায় বলতে পারি, একুশে ফেব্রুয়ারি হলো বাঙালি জাতির পরিচয় চিহ্ন। তবে এটি তো এক কথায় বলার বিষয় নয়। একুশে ফেব্রুয়ারির চেতনা বিভিন্নভাবে আমাদের ভিত্তি নির্মাণ করেছে।
‘৫২ এর  ২১ ফেব্রুয়ারির ছাত্র আন্দোলন আমাদের দেশের ইতিহাসে একটি মাইলফলক বটে, যা তখনকার রাজনীতির ধারাকে ঘুরিয়ে দিয়েছিল। ২১ ফেব্রুয়ারির ছাত্র আন্দোলনকে শুধু স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নিছক গণতান্ত্রিক আন্দোলনের একটা পর্যায় মনে করলে ভুল বোঝা হবে। সামগ্রিকতায় একুশকে দেখা হবে না। শুধু ভাষার জন্য দাবি ভিত্তিক আন্দোলন মনে করলেও খণ্ডিত করে দেখা হবে। অবশ্যই এটা ছিল গণতান্ত্রিক সংগ্রামের অংশ। অবশ্যই তা ছিল ভাষার জন্য সংগ্রাম। কিন্তু ভাষা এখানে এসেছে বাঙালি জাতীয় সত্তার প্রধান পরিচয় হিসেবে। ভাষা তো জাতীয় পরিচয়ের প্রধানতম দিক। একুশের মধ্য দিয়েই পাকিস্তান-পরবর্তী যুগে প্রথম বাঙালি জাতীয় চেতনার উন্মেষ ঘটেছিল। আর তারই পরিণতি ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।

(শিশির আসাদ, নর্থ সাউথ ইউনিভার্সিটি।)

বিদেশী ভাষার খপ্পরে মাতৃভাষার জলাঞ্জলি

মাতৃভাষা নিয়ে তরুণ প্রজন্ম যেন ভাবতেই ভুলে গিয়েছে। তাদের সব ভাবনা-চিন্তার কেন্দ্র বিন্দু যেন বিদেশী কোন এক ভাষা। বিদেশী ভাষাতে পরিচয় দিতেই যেন তারা গর্ববোধ করে। অথচ যে ভাষার জন্য আন্দোলন হয়েছে ৫২’তে, বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে দামাল ছেলেরা, সে ভাষার জন্য আমাদের গর্বিত হওয়ার কথা।
আমার কথা হলো নিজেকে স্মার্ট প্রমান করার জন্য কেন বাংলাকে ভুলতে হবে? তাই তরুণ  প্রজন্মের কাছে আমার অনুরোধ জীবনে সফল হওয়ার জন্য যা করা দরকার তা করবে কিন্তু ভুলবে না বাংলাকে, বইমেলা আর শহিদ মিনার। কেননা তোমরাই বাংলাকে এগিয়ে নিতে পারবে।

(ফারজানা আক্তার ঐশী, বগুড়া ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজ )

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..