মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে পাবিপ্রবি শিক্ষার্থীর একক অবস্থান কর্মসূচি

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৭৯৮ ০০০ বার

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার প্রতিবাদে এবং সংখ্যালঘুদের সুরক্ষা চেয়ে পাবনা শহরের বিভিন্ন স্থানে একক অবস্থান কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী সুবর্ণা সরকার তিথি।

 

আজ সারাদিনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর ও বঙ্গবন্ধু ম্যুরাল , পাবনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এককভাবে অবস্থান করেন। এই কর্মসূচিতে তিনি দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতি নিন্দা জ্ঞাপন করেন এবং দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবি করেন।

 

বাংলাদেশ সারাবেলাকে উক্ত শিক্ষার্থী বলেন – ‘ আমার আজকের প্রতিবাদ সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমি শুধুমাত্র সংখ্যালঘু না স্বাধীন বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে মানুষের নিরাপত্তা দাবি করেছি৷ আমার দেশে আইনের সুশাসন কোথায়। বাংলাদেশ শুধু সংখ্যাগরিষ্ঠের দেশ না। এই মাটিতে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার ধর্ম পালনের সুযোগ থাকতে হবে। এই প্রতিবাদ শুধু সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে না সব জায়গার সব সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে । সর্বোপরি এই ধ্বংসলীলা যারা চালিয়েছে , যারা এই দেশের কোমল মাটিতে রক্তের দাগ ফেলেছে সেই অপশক্তির যেন পরাজয় হয় ৷ যে উগ্রবাদীরা এ কর্মকাণ্ডের পিছনে রয়েছে তাদের দেশের আইনের আওতায় আনা হোক। সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারদের রাষ্ট্র কর্তৃক সহয়তা করার পাশাপাশি এ ধরনের অপশক্তি যাতে ভবিষ্যতে মাথা তুলে না দাড়াতে পারে তার সর্বোচ্চ চেষ্টা করা হোক। আমি সকল ধর্ম, বর্ণের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমরা যেন নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে পারি তার জন্যই আমার আজকের এই প্রচেষ্টা। ‘

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..