বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বশেমুরবিপ্রবি ভিসির উপস্থিতিতে মানববন্ধন   

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭১৬ ০০০ বার

সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ’র অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে দোষী ড্রাইভার, হেলপার এবং পরিবহন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. একিউএম মাহবুব।

 

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক, সিএসই বিভাগের শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা। এসময়, শিক্ষক, শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

শিক্ষার্থীরা বলেন, আমরা আর কোনো মানববন্ধন চায় না। এটাই শেষ মানববন্ধন হোক। আর কোনো সহপাঠী, ভাই-বোন, শিক্ষকের রাজপথে মৃত্যু চায় না। শুভ’র মৃত্যুর সাথে জড়িত ড্রাইভার, হেলপার এবং পরিবহন মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সেই সাথে নিহত দুইজনের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ ও দাবি করেন তারা।

 

ভিসি অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবির সাথে আমি একাত্মতা প্রকাশ করছি। আমরা আর কোনো প্রাণহানি চায় না। এ বিষয়ে আজ বসবো। শুভ’র নিয়ে তার পরিবারের যে শুভ প্রত্যাশা ছিলো তা আজ ধূলিস্যাৎ হয়ে গেছে। শুভ’র পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাবো।

 

এছাড়াও, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি শিক্ষার্থীদের সাথে আন্দোলনে থাকার প্রতিশ্রুতি দেন।

 

উল্লেখ্য, গতকাল (২৭ ডিসেম্বর) সাড়ে এগারোটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ টিএসসির সামনে দোলা পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শুভ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুভকে বহনকারী ভ্যানের চালক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..