বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ 

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৪ ০০০ বার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ মাগরিব নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে দোয়ার মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।

 

 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর এলাকা থেকে সালাম হল,মালেক হল,মেডিকেল সেন্টার,গ্যারেজ,নীল দীঘি হয়ে পূনরায় গোল চত্ত্বর এলাকায় আসে।মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন। যার মধ্যে, “হাদি তেরা খুন সে,ইনকিলাব আয়া হে”, “তুৃমি কে আমি কে? হাদি, হাদি”,”দালালী না রাজপথ? রাজপথ রাজপথ”,”ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ”,”হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না”,”গুলির মুখে কথা কবো,আমরা সবাই হাদি হবো”।

 

 

বিক্ষোভ মিছিলের একপর্যায়ে নোবিপ্রবির ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন,

 

আমরা আল্লাহর কসম করে বলতেছি,হাদি ভাই একা নয়,

 

আমরা সবাই হাদি হবো,গুলির মুখে কথা কবো।এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে।অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

 

 

জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী জাফর বলেন,ওসমান হাদি  শুধু একটি নাম নয়,ওসমান হাদি মানে বাংলাদেশ। আমরা বিশ্বাস রাখি, হাদি ভাই আমাদের মাঝে অতিদ্রুত ফিরে আসবে।নতুন বাংলাদেশের নেতৃত্ব হাদি ভাইয়েরাই দিবে ইনশাআল্লাহ।

 

 

বিক্ষোভের শেষ পর্যায়ে  শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুস্তবা ফয়সাল নাঈম বলেন,২৪শের জুলাই বিপ্লবের পর আমরা আওয়ামী লীগের বর্বরোচিত কাজের সঠিক  বিচার করতে পারি নাই,আজ হাদি ভাইয়ের রক্ত ঝরার মধ্যে দিয়ে তারই মাসুল দিতে হচ্ছে।

 

 

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..