বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

অক্টোবর-নভেম্বরে জবির দ্বিতীয় সমাবর্তনের আশ্বাস জবি উপাচার্যের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৪৫৫ ০০০ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থী। আগামী অক্টোবর-নভেম্বর মাসে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার(২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. ইমদাদুল হক।

তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের নতুন চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এখনো দায়িত্ব নেননি তবে মহামান্য রাষ্ট্রপতির সাথে এ বিষয়ে কথা বলা হয়েছে, তিনি দায়িত্ব নিলে শীতমৌসুমে অর্থাৎ অক্টোবর -নভেম্বর মাসে দ্বিতীয় সমাবর্তন করার পরিকল্পনা রয়েছে বলে জানান জবি উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছরে সমাবর্তন হয়েছে একবার। ২০২০ সালের ১১জানুয়ারি হয় প্রথম সমাবর্তন।

সমাবর্তনের তিন বছর পেরিয়ে গেলেও নতুন করে সমাবর্তন আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতিবছর সমাবর্তন আয়োজনের নিয়ম থাকলেও তা হচ্ছে না। ফলে সমাবর্তনের অপেক্ষায় আছেন ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

চলতি বছরের শুরুতে কিছুটা আশ্বাস পাওয়া গিয়েছিল যে মার্চ-এপ্রিলে সমাবর্তন হতে পারে তবে সেটা আর সম্ভব হয়ে উঠেনি। জবি উপাচার্য আরও বলেন সমাবর্তন করার জন্য বেশ কিছু প্রস্তুতির ব্যাপার আছে। তাই মার্চের ভিতর সমাবর্তন করা সম্ভব হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ধুপখোলা মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেটা এখন সিটি কর্পোরেশনের দখলে রয়েছে, তাই এখনি বলা যাচ্ছে না কই হবে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী পর্যন্ত প্রায় ১৯ হাজার শিক্ষার্থী প্রথম সমাবর্তনে অংশ নেন। ইতোমধ্যে দুই একটা বিভাগ ছাড়া ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের স্নাতক শেষ হয়েছে। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডিধারী প্রায় ১০ হাজারেরও বেশি শিক্ষার্থী দ্বিতীয় সমাবর্তনে অপেক্ষায় আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..